,

হিরো আলমকে মারধরের ঘটনাটিকে ‘সামান্য অন্যায়’ বললেন ইসি আলমগীর

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনাটিকে ‘সামান্য অন্যায়’ বললেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ব্যাপারে ইসি মো. আলমগীর বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। কোথাও কোথাও অনিয়ম হয়নি। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। একেবারে শেষ সময়ের দিকে একজন প্রার্থী (হিরো আলম) কেন্দ্র পরিদর্শনে যান। তিনি তার সমর্থক ও ইউটিউবার নিয়ে ঢোকার চেষ্টা করেন। এটা পুলিশ আটকে দেয়, যেহেতু আইন অনুযায়ী তিনি এটা পারেন না।’

তিনি বলেন, ‘উনাকেসহ (হিরো আলম) চার পাঁচজনকে কেন্দ্রে ঢুকতে দিয়েছে। উনি প্রবেশ করে যখন ফিরে যাচ্ছিলেন কতিপয় দুষ্কৃতিকারী তাকে আক্রমণ করে। এটা অত্যন্ত ন্যক্কারজনক, দুঃখজনক ঘটনা। এটা কোনোভাবেই কাম্য নয়। যেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সেখানে সামান্য একটু, এই অন্যায় কাজ করে প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস, সেটা আমরা একসেপ্ট (গ্রহণ) করতে পারি না।’

এ বিষয়ে নেওয়া পদক্ষেপের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) সঙ্গে কথা বলেছেন। জরুরিভিত্তিতে ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা এবং অন্যান্য সাক্ষী নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে জানানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে ডিএমপি কমিশনারকে লিখিত চিঠিও দেওয়া হচ্ছে।’

একজন প্রার্থীকে নিরাপত্তা দিতে না পারার এই ব্যর্থতা কার- এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন সার্বিক দায়িত্বে থাকে। সরাসরি প্রটেকশন (নিরাপত্তা) দেওয়ার সুযোগ নাই। এই প্রটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেটা পুলিশ কমিশনার দেখবেন। কারও কোনো দায়িত্বে অবহেলা আছে কি না। অনীহা ছিল কি না, এগুলো দেখে তারা বিভাগীয় ব্যবস্থা নিয়ে আমাদের জানাবেন।’

ঢাকা-১৭ আসনে ভোটদানের সংখ্যা কম হওয়ার বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইসির কোনো ত্রুটি ছিল না। টার্ন আউট আরও বেশি হলে ভালো হতো। ওই ঘটনাটা (হিরো আলমকে মারধর) ছাড়া আমরা সন্তুষ্ট। তবে ইসি তো ভোট আর জোর করে নিতে পারে না। যেমন অস্ট্রেলিয়ায় ভোট দিতে না গেল ৫০ ডলার জরিমানা। সেটা তো আর আমরা করতে পারি না। মাইকিং করা হয়েছে। ভোট দিতে আসার জন্য আহ্বান জানানো হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট