,

হিরো আলমের ওপর হামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশের কোনো গাফিলতি থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কি না, সেটি তিনি (জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী) জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, কেন হামলা হয়েছে তা এখনই বলতে পারব না। ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল। তবে আমরা যেটুকু দেখেছি, ভোটগ্রহণের শেষ দিকে তিনি (হিরো আলম) কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়ান। সেখানেই কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে।’

সাক্ষাতের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘হামলার ঘটনায় এরই মধ্যে আটজনকে গ্রেপ্তারের বিষয়টি আমরা তাকে (গুইন লুইস) জানিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের অ্যারেস্ট করব। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে কারা এ ঘটনা ঘটাল আমরা সেটি তদন্ত করে বের করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘নির্বাচনে একদল জিতবে একদল হারবে। নেপথ্যে এ ধরনের কাজ (হামলা) করে কারা একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় জানা প্রয়োজন। আমরা তা জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেওয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখব।’

নৌকার ব্যাজ পরে হামলার অভিযোগ বিষয়ে অপর এক প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পুলিশের গাফিলতি থাকলে সেটি তো পুলিশ জবাব দেবে। আমরা সেটিও দেখবো। ভোটকেন্দ্রে গণ্ডগোল মোকাবিলা ও ভোটারদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ সেখানে ছিল। পুলিশের যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আমরা সেটি দেখব। অলরেডি পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি, তাদের কোনো অবজারভেশন আছে কি না, থাকলে জানাতে। আমরা মূল ঘটনাটি উদঘাটন করতে চাই।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত