,

নুরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য

news-image

আদালত প্রতিবেদক : রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমানের ওপর মারধরের মামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার মামলাটি দায়ের করা হয়। আজ মঙ্গলবার মামলার এজাহার আদালতে আসার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের এ দিন ঠিক করেন। অপর দুই আসামি হলেন ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন ও সাইফুল ইসলাম।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক শাহ আলম এ তথ্য জানান।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত রোববার বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫ তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তিনি। আসামিরা তাকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত