,

মাহমুদুলের সেঞ্চুরির পর দারুণ জয়ে গ্রুপ শীর্ষে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মাহমুদুল হাসান জয়ের দারুণ সেঞ্চুরিতে আইসিসি মেন’স ইমার্জিং কাপে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। এ জয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠে গেল লাল-সবুজের দল। ৩ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার শ্রীলংকার কলম্বোয় পি সারা ওভাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানদের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রানে থামে আফগানরা।

৩০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা আফগানদের প্রথম উইকেট তুলে নেন রাকিবুল হোসেন। জুবায়েদ আকবারিকে তিনি ১০ রানে ফেরান। এরপর ভালো জুটি গড়ার চেষ্টা করেন ওপেনার রিয়াজ হাসান ও নূর আলী জাদরান। তবে তানজিম হাসান সাকিব ব্যক্তিগত ৪৪ রানে নূরকে আউট করেন। পরে সর্বোচ্চ ১০৫ বলে ৭৮ করা রিয়াজকে ফেরান সৌম্য সরকার।

অধিনায়ক শহীদুল্লাহকে ৪৪ রানে বোল্ড করেন রাকিবুল। শেষদিকে ৫০ বলে ৫৩ রানে বাহির শাহ অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে পারেননি।

বাংলাদেশ বোলার সাকিব ৩টি উইকেট পান। এছাড়া রাকিবুল ও সৌম্য ২টি করে উইকেট দখল করেন।

আরও পড়ুন: মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের বিশাল সংগ্রহ

টস জিতে এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৪ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান ও সাইফ দ্রুত ফিরে যান। তবে উইকেটে অবিচল থাকেন জাকির। চতুর্থ উইকেট জুটিতে জয়ের সঙ্গে ১১৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি। অবশেষে জাকির ৭২ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬২ রানে ইজহারউল্লাহ নাভেদের বলে আউট হন।

এরপর জয় ও সৌম্য সরকার ৭৯ রান তোলেন। সৌম্য ৪২ বলে ৩টি চার ও সমান ছক্কায় ঝোড়ো ৪৮ রানে ফেরেন। তবে সেঞ্চুরি করেই মাঠ ছাড়েন জয়। এই তরুণ ১১৪ বলে ১২ট চার ও ২টি ছক্কায় ঠিক ১০০ করে মোহাম্মদ সেলিমের বলে আউট হন। শেষ দিকে মেহেদী হাসান ১৯ বলে ৩৬ ও রাকিবুল হাসান ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তান বোলারদের মধ্যে ৪টি উইকেট পান সেলিম।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট