,

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জা‌তিসং‌ঘের উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।

টুইট বার্তায় তিনি বলেন, আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস উদ্বিগ্ন।

গোয়েন লুইস তার টুইটে আরও বলেন, সহিংসতামুক্ত নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং সেটা রক্ষা করা উচিত।

এর আগে গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট