,

বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ, সূচি ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পরে বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ নিউজিল্যান্ডময়। ঘরের মাঠে সেপ্টেম্বরে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে। এরপর নভেম্বরের শেষে দুই ম্যাচের টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।

ওই সিরিজ শেষে নিউজিল্যান্ড ঘরের মাঠে ২০২৩-২৪ মৌসুম শুরু করবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। বিশ্বকাপের পর ঘরের মাঠে টেস্ট খেলার পরই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে তিন ম্যাচের ওয়ানডে খেলবে। এরপর আছে টি-২০ সিরিজও।

মঙ্গলবার প্রাথমিক সূচির বিষয়টিও নিশ্চিত করেছে কিউই ক্রিকেট বোর্ড। ১৭ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে কিউইরা গ্রীষ্ম শুরু করবে। বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের পর জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে আছে সাদা বলের সিরিজ। ২০১৬ সালের পর প্রথমবার নিউজিল্যান্ডে টেস্ট খেলতে আসবে অস্ট্রেলিয়া।

বিষয়টি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য গ্রীষ্মটা অনেক উচ্ছ্বাসের হতে যাচ্ছে। মাঠে এসে এবং টিভিতে ভক্তরা দুর্দান্ত কিছু সিরিজ দেখার সুযোগ পাবে। ভেন্যু অনুযায়ী, আমরা কিছু ডে-নাইট ম্যাচও আয়োজন করবো।’

আগস্ট-সেপ্টেম্বরে হাইব্রিড মডেলে এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। প্রাথমিক সূচি অনুযায়ী, ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এশিয়া কাপ। ওই টুর্নামেন্ট শেষ করেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সিলেটে ওয়ানডে সিরিজ শুরু হতে পারে ২১ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট