,

হিরো আলমের ওপর হামলা: অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে হিরো আলম ও তার ব্যক্তিগত সহকারী পরান সরকারসহ প্রতিনিধি রাজীব খন্দকার, মো. রনি, মো. আল-আমিনসহ অনেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকেন। তারই ধারাবাহিকতায় হিরো আলমসহ প্রতিনিধিরা বিকেল সাড়ে ৩টায় বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কেন্দ্র থেকে বের হওয়ার সময় অজ্ঞাত ১৫-২০ জন বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে হিরো আলম ও তার প্রতিনিধিদের গতিরোধ করে গালিগালাজ করতে থাকে।

একপর্যায়ে তারা হত্যার উদ্দেশে হিরো আলমকে আক্রমণ করে। এ সময় হিরো আলমকে তারা এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকে। এ ছাড়া মারধরের একপর্যায়ে অজ্ঞাত একজন হত্যার উদ্দেশে হিরো আলমের কলার চেপে ধরে। অপর একজন তলপেটে লাথি মারলে হিরো আলম রাস্তায় পড়ে যান। তখন বাকিরা হিরো আলমকে এলোপাতাড়ি কিলঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম এবং টানাহেঁচড়া করে। ওই সময় মামলার বাদী ও হিরো আলমের অপর ব্যক্তিগত সহকারী পরান সরকার তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে হামলাকারীরা তাদেরও মারধর করে জখম করে। এরপর পুলিশ ও একতারা প্রতীকের সমর্থকদের সহায়তায় হিরো আলমসহ তার সহকারী ও প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে দিন বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের সামনে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে রামপুরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইতোমধ্যে ৭ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট