,

রাজশাহীতেও বাংলাদেশের সিরিজ জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে আনে সমতা। তৃতীয় ম্যাচ প্রোটিয়ারা জেতার পর চতুর্থ ম্যাচে জয় দিয়ে আবারও সমতা আনে বাংলাদেশ।

তবে সিরিজ নির্ধারণী পঞ্চম ম্যাচে জয়-পরাজয়ের সেই ধারাবাহিকতা আর থাকল না। এই ম্যাচেও জয় তুলে নিল যুবা টাইগাররা। সিলেটে আফগানিস্তানের বিপক্ষে মূল দলের সিরিজ জয়ের পর রাজশাহীতে সিরিজ জিতে নিল অনূর্ধ্ব-১৯ দলও।

রাজশাহীতে প্রথমে ব্যাট করে সবকয়টি উইকেট হারিয়ে ২১০ রান করে প্রোটিয়ারা। জবাব দিতে নেমে ১৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

রাজশাহীর দেওয়া ২১১ রানের লক্ষ্যে প্রথম ৪৮ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন ওপেনার আদিল বিন সিদ্দিক এবং আসরজুড়ে ফর্মে থাকা আরিফুল ইসলাম। ১৩৫ রানের মাথায় আদিলের বিদায়ের পর দেখা যায় ছন্দপতন। ১৮৯ রান তুলতে আরও ৭ উইকেট হারায় বাংলাদেশ।

জয়ের থেকে ২২ রান দূরে, হাতে মাত্র ৩ উইকেট। কঠিন হয়ে যাওয়া ম্যাচকে সহজ করে দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি এবং রাফি উজ্জামান রাফি। অপরাজিত ২২ রানের জুটি গড়েন তারা।

এর আগে প্রথমে ব্যাট করা প্রোটিয়াদের পক্ষে একমাত্র হাফ সেঞ্চুরি করেন ডেভিড টিগার (৬৩)। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অধিনায়ক জুয়ান জেমসের ব্যাটে।

৪৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার অধিনায়ক রাব্বি। দুইটি করে উইকেট নেন রোহানাত দৌলাহ বর্ষন, রিজান হোসেন এবং রাফি। ৬ ওভার বল করে ১টি উইকেট পেলেও মাত্র ১৮ রান দিয়েছেন আরিফুল। ম্যাচসেরাও হয়েছেন তিনি। সিরিজসেরা রাফি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট