,

পাঙাসের জালে ধরা পড়ল কুমির

news-image

বরিশাল ব্যুরো : পাঙাস মাছ শিকারের জন্য আড়িয়াল খাঁ নদীতে পাতা জালে ধরা পড়েছে বিশাল এক কুমির। এই ঘটনায় এলাকার জনসাধারণ ও জেলেদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ সোমবার সকাল ৮টায় বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরহাট ভূইয়া বাড়ি সংলগ্ন নদীতে এই কুমিরটি ধরা পড়ে। স্থানীয় নাজিরপুর নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মিত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাঙাস মাছ শিকারের জন্য মোটা সুতার বড় জাল আড়িয়াল খাঁ নদীতে ফেলেছিল জেলেরা। এ সময় জালে আটকে পড়ে একটি কুমির। তখন জেলেরা জাল টেনে কুমিরটি তীরে নিয়ে আসেন।

তিনি আরও বলেন, কুমিরটি লম্বায় সাড়ে ৫ ফুট। কুমিরটিকে জালের মধ্যে নদীতে ভাসিয়ে রাখা হয়েছে।

জেলে জাবুল হোসেন তালুকদার বলেন, ‘আড়িয়াল খাঁ নদীর নাজিরপুর ইউনিয়নের ঘোষের হাট এলাকায় প্রতিদিনের মতো সকালে জাল ফেলি। আইর ও পাঙাস মাছ শিকারের ওই জাল তোলার সময় অনেক ভারী মনে হচ্ছিল। জাল টেনে কাছে আনার পর কুমিরটি দেখতে পাই। প্রথমে ভয় পেলেও পরে কৌশলে টেনে নদীর তীরে এনে রেখেছি।

নাজিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার রবিউল আলম বলেন, জালে ধরা পড়া কুমিরটিকে নদীর তীরে এনে নৌকার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, কুমিরটি মিঠা পানির দেশীয় প্রজাতির। এটি বিলুপ্ত প্রজাতির। তাই সংরক্ষণ করা প্রয়োজন। চিড়িয়াখানায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা আগ্রহ দেখাচ্ছে না। চিড়িয়াখানায় না নিলে সাগরের মোহনায় ছেড়ে দেওয়া হবে। এ জন্য বনবিভাগের সহায়তা নিতে হবে।

মুলাদী উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সুন্দরবন ও আশপাশের এলাকায় এদের বাস। নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় কুমিরটি ভেসে এসেছে। কুমিরটি নিতে খুলনা থেকে লোক রওনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট