,

বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কত?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অধিকাংশ অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। ভাঙছে তাপমাত্রাবিষয়ক বিভিন্ন রেকর্ড। দেশে দেশে অতিরিক্ত তাপমাত্রার কারণে অস্বস্তিতে পড়েছে মানুষ। দেখা যাচ্ছে দাবানল। বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক ইভেন্ট এল নিনোর কারণেই এমনটা হচ্ছে।

এর আগে বলা হয়েছে, ২০২৩ সালের শেষের দিকে বা আগামী বছর সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড দেখতে পারে বিশ্ব। প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত বিশ্ব সর্বোচ্চ কত তাপমাত্রা দেখেছে।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিশ্বে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা হলো ৫৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ১৯১৩ সালে রেকর্ড করা হয়।

তাছাড়া আফ্রিকায় সর্বাধিক রেকর্ড করা তাপমাত্রা হলো ৫৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৩১ সালে তিউনিসিয়ার কেবিলিতে রেকর্ড করা হয়েছিল। ইতিহাসে এশিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৭ সালে ইরানে রেকর্ড করা হয়।

২০২১ সালে ইতালির সিসিলিতে ইউরোপের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মাত্র ছয় মাসের ব্যবধানে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড গড়লো চীন। বছরের শুরুর দিকে তীব্র ঠান্ডায় কাঁপছিল দেশটির কিছু এলাকা। একপর্যায়ে হিমাঙ্কের নিচে (মাইনাস) ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড দেখলো চীন। এবার তাপমাত্রা উঠেছে রেকর্ড ৫২ ডিগ্রি সেলসিয়াসে।

তাছাড়া শনিবার (১৫ জুলাই) সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। সূত্র: আল-জাজিরার

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট