,

হিরো আলমের ওপর হামলায় ঘটনাস্থল থেকে দুজন আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুজন হলেন- শেখ শহীদুল্লাহ বিল্পব ও সানোয়ার গাজী। আটককালে তারা নিজেদের বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন।

সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ।

এদিন বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এরপরই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করা হয়। এরপর ওই এলাকা থেকেই দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা বলেন, কিছুক্ষণ আগে ঘটে যাওয়া মারামারির ঘটনার সন্দেহজনক হিসেবে দুজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এদিকে হামলার ঘটনার পর বিকেল পৌনে ৪টার দিকে হিরো আলমকে আহত অবস্থায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

উপ-নির্বাচনে হিরো আলমের প্রধান সমন্বয়ক মো. ইলিয়াস বলেন, আমরা সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার ঘটনা ঘটে। এরপর বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে। চিকিৎসা চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

এর আগে হামলার ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টা পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে গেলে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

এদিন দুপুর ২টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট নিয়ে হতাশা ব্যক্ত করেন হিরো আলম।

ভোট নিয়ে তিনি জাগো নিউজকে বলেন, নির্বাচন কীভাবে হচ্ছে এটি জনগণকে দেখানোর জন্য আমরা মাঠে আছি। আর আমরা তো নির্বাচন নিয়ে হতাশ। নির্বাচন কমিশনে বারবার ফোন দিয়েছি, কিন্তু একবারও ফোন দিয়ে কোনো খোঁজখবর নেয়নি তারা।

এসময় ওই কেন্দ্রে তেমন ভোটার দেখা না গেলেও হিরো আলমের সঙ্গে উপস্থিত জনতাকে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়তে দেখা যায়।

হিরো আলম বলেন, ভোটকেন্দ্রের অবস্থা খুব ভালো না। আমার নারী এজেন্টকে মারধর করা হয়েছে। তারপরও আমি মাঠে থাকবো।

এর আগে বনানী মডেল স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন একতারা প্রতীকের আলোচিত এ স্বতন্ত্র প্রার্থী।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে চলছে গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত