,

২০ বছরেই উইম্বলডনের রাজা আলকারাজ

news-image

স্পোর্টস ডেস্ক : রাফায়েল নাদালের উত্তরসূরী বলা হচ্ছিল কার্লোস আলকারাজকে। মাত্র ২০ বছর বয়সে নাদালের সঙ্গে তুলনা চাপ হওয়ার কথা। কিন্তু এই স্প্যানিশ সেটাকে উৎসাহ হিসেবে নিয়েছেন। প্রমাণ করার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

ওই লড়াইয়ে ফুল মার্ক পেয়ে রাজার মুকুট পরেছেন তিনি। টেনিস কোর্টের কিংবদন্তি নোভাক জোকোভিচকে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন। পুরুষ এককে প্রথমবার জিতেছেন এই শিরোপা। ৩৬ বছরের জোকোভিচকে ২০১৭ সালের পর উইম্বলডনে হারানোর কীর্তিও গড়েছেন।

দ্বিতীয় স্প্যানিশ হিসেবে এই কীর্তি গড়ার পথে আলকারাজ ১-৬, ৭-৬ (৮/৭), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জিতেছেন। স্প্যানিশ তরুণের এটি দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জয়। তবে এবারের শিরোপা তার ক্যারিয়ারের স্মরণীয়। জোকোভিচের সঙ্গে যে তার লড়তে হয়েছে ৪ ঘণ্টা ৪২ মিনিট।

ম্যাচ দেখতে আসা স্পেনের রাজাকে ধন্যবাদ দিয়েছেন আলকারাজ। বলেছেন, ‘এটা বিশেষ কিছু। এভাবে আপনার সামনে খেলতে পারা, আমাকে সমর্থন দিতে আসায় আমি গর্বিত। আমি দুটি গ্র্যান্ডস্লামই জিতেছি আপনার সামনে। আশা করছি সামনে আরও বেশি আপনাকে পাবো।’

টেনিস কোর্টের প্রেমে পড়েছেন উল্লেখ করে এই তরুণ বলেন, ‘আমি এই ঘাসের প্রেমে পড়েছি। এটা অসাধারণ। এমন কিছু অর্জন করবো আমি কখনও ভাবিনি। এই ঘাসে চারটি আসর খেলে দুটি জিতেছি। এটা স্বপ্নপূরণ হওয়ার মতো। যে পরিশ্রম আমরা করেছি তার জন্য , এই শিরোপা জয়ের জন্য সত্যিই আমি গর্বিত।’

জোকোভিচের খেলা দেখতে এসেছিল তার ছেলে। বিষয়টি উল্লেখ করে এই কিংবদন্তি বলেছেন, ‘আমার ছেলে এখনও এখানে আছে, হাসছে ও। দেখে খুব ভালো লাগছে। আমাকে সমর্থন দেওয়ায় ধন্যবাদ। ক্যারিয়ারে অনেকগুলো দারুণ ম্যাচ খেলেছি। এবং যোগ্য কারো কাছে হেরেছি। ক্যারিয়ার জুড়ে যা অর্জন করেছি তার জন্য আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট