,

ডেঙ্গুতে এবার আইডিয়াল ছাত্রের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ছাত্রের নাম ইশাত আজহার। সে আইডিয়াল স্কুলের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ‘ঝ’ শাখার ছাত্র।

রোববার (১৬ জুলাই) ভোরে রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিসাধীন অবস্থায় সে মারা যায়।

ওই ছাত্রের বাবা আসিফ আজহার ঢাকা পোস্টকে জানান, গত চারদিন আগে ইশাতকে জ্বর নিয়ে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার (১৩ জুলাই) ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

ইশাতের জানাজার নামাজ আজ বাদ জোহর বনশ্রী কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার পরিবার।

ইশাতের পরিবার জানিয়েছে, ঈদুল আজহার ছুটির পর গত ৯ জুলাই প্রথমদিন সে স্কুলে গিয়েছিল। এরপর সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। এরপর সে আর স্কুলে যায়নি।

মতিঝিল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী বলেন, ইশাতের মৃত্যুতে স্কুলের সবাই শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা স্কুল পরিষ্কার রাখছি। পর্যাপ্ত অ্যারোসল, কয়েল ও মশা মারার ব্যাট সরবরাহ করেছি। স্কুল শুরুর আগে-পরে এগুলো ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত ৩ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইলমা জাহান নামে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী মারা যায়। ইলমা একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের (এল শাখার) ছাত্রী ছিল। সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট