মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নারীসহ নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটির একটি শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর সিএনএনের

হ্যাম্পটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান জেমস টার্নার বলেছেন, নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তবে পরিবারগুলোর নিরাপত্তার স্বার্থে নিহতদের নাম প্রকাশ করা হচ্ছে না।

গুলিবর্ষণের বিষয়ে তিনি বলেন, ‘হ্যাম্পটনে এটি দুঃখের দিন। এটা আমাদের জন্য স্বাভাবিক কোনো ঘটনা নয় এবং আমরা সবাই একসাথে শোক করব। অভিযুক্ত ব্যক্তিটিকে বিচারের আওতায় আনতে নিজেদের ক্ষমতায় থাকা সবকিছু করবে পুলিশ বিভাগ।’

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই অভিযুক্ত হামলাকারী পালিয়ে যায় এবং তাকে এখনও আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় ৪০ বছর বয়সী আন্দ্রে লংমোর নামে এক ব্যক্তিকে সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। অভিযুক্ত এই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা বলে জানানো হয়।

হেনরি কাউন্টি শেরিফ রেজিনাল্ড স্ক্যান্ড্রেট বলেছেন, হত্যার অভিযোগে লংমোরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি লংমোরকে সম্বোধন করে তিনি বলেন, ‘আপনি যেখানেই থাকুন, গর্তের ভেতর থাকলেও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করব।’

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা