,

জয় নিশ্চিত ভেবে প্যাড খুলে রেখেছিলেন শরিফুল

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। অথচ স্বাগতিকদের জয়টা অত ছোট কিংবা কঠিন হওয়ার কথা ছিল না। শেষ ওভারে তিন উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে ফেলেছিল হাথুরুসিংহের শিষ্যরা।

সিলেটে শুক্রবারের ওই ম্যাচে শেষ ওভারে ৬ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ছিল পাঁচ উইকেট। ক্রিজে থাকা মেহেদি মিরাজ শুরুতে চার মেরে ম্যাচ সহজ করে ফেলেন। ওই চারের পর নয়ে ব্যাট করতে নামা শরিফুলের প্যাড খুলে ফেরারই কথা।

কিন্তু মিরাজ পরেই আউট হয়ে ফেরেন। এরপর পরপর দুই বলে সাজঘরে ফেরেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। বিষয়টি নিয়ে শনিবার বিসিবির বার্তায় শরিফুল বলেছেন, ‘মিরাজ ভাই প্রথম বলে চার মারার পরে নিশ্চিত ছিলাম যে, আমরা জিততে যাচ্ছি। একটা প্যাডও খুলে ফেলেছিলাম। তখন আবার প্যাড পরে নিয়েছিলাম।’

পরপর তিন উইকেট হারানোর পরও ম্যাচ জয়ের বিশ্বাস ছিল বলে জানিয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল, “কোচ বলছিল, তুমি পারবা। শুধু ব্যাটে-বলে কানেক্ট করবা। (তাওহীদ) হৃদয়ও বলছিল তুমি পারবা, আর ব্যাটে বল না লাগলেও দৌড় দিবা। তুমি পারবা। আমি তখন বললাম, ‘তুমি যখন বলছো, আমি পারবো।”

পরে শেষ ওভারের পঞ্চম বলে চার মেরে ম্যাচ জেতান শরিফুল। বিষয়টি নিয়ে তিনি জানান, তারা বোলার হলেও এখন নেটে ব্যাটিং করার সুযোগ পান। নিয়মিত অনুশীলন করেন। এর আগে তাসকিন ওমন কঠিন পরিস্থিতিতে ব্যাট করে দলকে ম্যাচ জিতিয়েছেন। তাসকিনের ভালো ব্যাটিং দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন বলেও উল্লেখ করেছেন শরিফুল।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা