,

জাবেউরকে স্তব্ধ করে প্রথম গ্র্যান্ডস্লাম ভন্দ্রোসোভার

news-image

স্পোর্টস ডেস্ক : ফাইনালের ‘অভিশাপ’ কাটলো না ওনস জাবেউরের। তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলে তিনবারই হারলেন তিনি। অন্যদিকে কব্জির ইনজুরি নিয়ে গত মৌসুমের ছয় মাস মাঠের বাইরে থাকা মার্কেতা ভন্দ্রোসোভা হেসেছেন শেষ হাসি।

শনিবার উইম্বলডন ফাইনালের নারী এককে ৬-৪ ৬-৪ সেটে জয় পেয়েছেন ভন্দ্রোসোভা। টেনিস র‌্যাঙ্কিংয়ে ৪২ নম্বরে থাকা চেক রিপাবলিক তারকার প্রথম গ্র্যান্ডস্লাম এটি।

অথচ ফাইনালের ফেবারিট ছিলেন ২৮ বছর বয়সী তিউনিসিয়ার টেনিস লেডি ওনস জাবেউর। র‌্যাঙ্কিংয়ে ছয়ে আছেন তিনি। দারুণ ছন্দে কাটছিল সময়। ২০১০ সালে টেনিস শুরু করা জাবেউর ২০২০ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনাল খেলেছিলেন। কিন্তু শিরোপা উচিয়ে উৎসব করতে পারেননি তিনি।

ফাইনাল শেষে ভন্দ্রোসোভা বলেছেন, ‘জানি না, কীভাবে কী হলো। তবে এটা অসাধারণ এক অনুভূতি।’ অন্যদিকে জাবেউর এটাকে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন হার বলে উল্লেখ করেছেন, ‘এটা খুব, খুবই কঠিন। আমার ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের পরাজয়।

ভন্দ্রোসোভাকে অভিনন্দন জানিয়ে জাবেউর বলেছেন, ‘তোমাকে এবং তোমার সঙ্গে থাকা সকলকে অভিনন্দন। আমি জানি, তুমি অনেক ইনজুরির মধ্য দিয়ে এসেছে। সেজন্য তোমার জন্য আনন্দিত। এটা আমার জন্য কঠিন একটা দিন। তবে আমি এই লড়াই ছেড়ে দিচ্ছি না। আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো এবং উইম্বলডন জিতবো।’

ম্যাচে প্রথমে জাবেউর ২-০ ব্যবধানে লিড নিয়েছিল। এরপর ভন্দ্রোসোভা কামব্যাক করে ২-২ এ সমতা করে ফেলেন । সেখান থেকে জাবেউর আবার ৪-২ ব্যবধানে লিড নেন। কিন্তু পরেই যেন খেই হারিয়ে ৬-৪ ব্যবধানে হারেন প্রথম সেট। পরেরবার ভন্দ্রোসোভা এগিয়ে গেলেও কামব্যাক করে ৩-১ করে ফেলেন জাবেউর। সেখান থেকে ৩-৩ সেটে সমতায় ফেরেন চ্যাম্পিয়ন চেক গার্ল। জাবেউর আবার লিড নিলেও ৬-৪ সেটে শেষ করে শিরোপা হারান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট