,

নিউইয়র্কে চালকের আসনে শাকিব, পাশে বসা অপু বিশ্বাস!

news-image

বিনোদন প্রতিবেদক : বর্তমানের বাংলা সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব খান। কারণ, ঈদে মুক্তি পাওয়া তার ‘প্রিয়তমা’ সিনেমা ভালো ব্যবসা করছে। শুক্রবারও দেশের বিভিন্ন সিনেমা হলে হাউসফুল গেছে ছবিটি। সিনেমার সাফল্যে এই নায়ক যে খোশ মেজাজে থাকবেন তা বলা বাহল্য। অনেকটা আনন্দেই ২ জুলাই হঠাৎ যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর ঠিক দুই সপ্তাহ পর ছেলেকে নিয়ে মার্কিন মুলুকে গেছেন অপু বিশ্বাস। সব থেকে বড় ব্যাপার হলো তাদের দুজনকে একসঙ্গে সেখানে ঘুরতে দেখা গেছে। যা অনেকের কাছেই অবিশ্বাস্য।

শাকিব খান ও অপু বিশ্বাসের সেখানে ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ হাতে এসেছে গণমাধ্যমের কাছে। সম্পর্ক তিক্ততার মঝে এমন সংবাদ বেশ কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনের আগুনে যেন ঘি ঢেলে দিল।

ভিডিওতে শাকিব খানকে বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাতে দেখা গেছে। তার পাশের আসনে বসে থাকতে দেখা গেছে সাবেক স্ত্রী অপু বিশ্বাসকে। পেছনে বসা তাদের সন্তান আব্রাহাম খান জয়।

নিউইয়র্কের বিভিন্ন সূত্র বলছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু বিশ্বাস। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল শাকিব খান ও অপু বিশ্বাস এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে।

দেশের প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি দাপটের সঙ্গে চলছে। দেশে সাফল্যের পর গত ৭ জুলাই আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, শোকেইস চেইনে আঠারটি স্টেটের সাঁইত্রিশটি থিয়েটারে প্রদর্শিত হচ্ছে ‘প্রিয়তমা’।

ঈদে মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটিও। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন সাইমন সাদিক। সিনেমায় আরও আছেন শহীদুজ্জামান সেলিম ও দিলরুবা দোয়েল। এক ফেসবুক পোস্টের মাধ্যমে অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ চলচ্চিত্র দেখার আহ্বান জানিয়েছিলেন শাকিব খান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট