,

ঢাকা-১৭ উপনির্বাচন: মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে শনিবার মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রোববার মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ভোট হবে ব্যালট পেপারে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভোটের দিনে ঢাকা-১৭ নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৫ জুলাই শনিবার রাত ১২টা থেকে ১৮ জুলাই মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ নির্বাচনী এলাকার মধ্যে পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।’

অন্যদিকে রোববার ১৬ জুলাই রাত ১২টা থেকে সোমবার ১৭ জুলাই রাত ১২টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন যেমন–বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার ও ইজিবাইক ইত্যাদি চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরীখে ও স্থানীয় বিবেচনায় এসব যানবাহন ছাড়াও একই ধরনের যেকোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানচলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট