,

অল্পে সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা মেসির

news-image

স্পোর্টস ডেস্ক : মায়ামিতে সময়টা ভালো কাটছে লিওনেল মেসির। সেখানে পরিবারকে সময় দিচ্ছেন তিনি। ঘোরাঘুরি করছেন। পরিবারের জন্য মুদি বাজার করতেও দেখা গেছে তাকে।

এবার ঘোরাঘুরির এক পর্যায়ে সড়ক দুর্ঘটনার মুখে পড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। অল্পের জন্য ওই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বার্সেলোনা ও পিএসজির পর ইন্টার মায়ামিতে অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁ-পায়ের জাদুকর।

মায়ামির এক রাস্তায় চলার সময় মেসির গাড়ি ট্রাফিক আইন অমান্য করে। লাল বাতি জ্বললেও সিগনালে না দাঁড়িয়ে তার গাড়ি চলতে থাকে। অপরপ্রান্ত দিয়ে জোরের ওপর একটি গাড়ি চলে যায়। মেসির গাড়ি আসতে দেখে অন্য সিগনালের চালক সতর্ক থাকায় তিনি দাঁড়িয়ে পড়েন।

তা না হলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারতো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি মেসির দুর্ঘটনা থেকে বাঁচার একটি ভিডিও দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। অবশ্য গাড়ি মেসি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ তা নিশ্চিত করা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট