,

ওয়াগনারপ্রধানকে হত্যা করা হয়েছে?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন হয় নিহত হয়েছেন, না হয় তাকে বন্দি করা হয়েছে। মার্কিন সাবেক এক জেনারেল এমনটাই দাবি করেছেন। শুধু তাই নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকটিও ভুয়া বলে দাবি করেছেন তিনি। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই জেনারেলের নাম রবার্ট আব্রামস। এখন তিনি এবিসি নিউজের কন্ট্রিবিউটর। এবিসি নিউজকে তিনি বলেছেন, আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো—ওয়াগনারপ্রধানকে আর কখনো জনসমুক্ষে দেখা যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ রয়েছে।

রবার্ট আব্রামস বলেন, হয় তিনি আত্মগোপনে আছেন, না হয় তাকে কারাগারে পাঠানো হয়েছে, অথবা তার সঙ্গে অন্য কিছু ঘটেছে। কিন্তু তাকে আর দেখতে পাব কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।

পুতিনের ক্ষমতাকে এত বড় চ্যালেঞ্জ জানানোর পর প্রকৃতই প্রিগোজিন বেঁচে আছে বলে মনে করেন কিনা—এমন প্রশ্নে রবার্ট আব্রামস বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না তিনি বেঁচে আছেন। যদি বেঁচেও থাকেন তবে তাকে কোনো জেলে আটকে রাখা হয়েছে।

এ ছাড়াও চার তারকার সাবেক এই জেনারেল পুতিনের সঙ্গে প্রিগোজিনের বৈঠক নিয়েও সন্দেহ প্রকাশ করেন। এর আগে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ২৯ জুন প্রিগোজিনের সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ জুন রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন ওয়াগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিন। এরপর ২৫ জুন রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ-অন-দন দখলের পর রাজধানী মস্কোর দিকে অগ্রসরও হয় ওয়াগনার বাহিনী। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কোমুখী যাত্রা স্থগিতের কথা জানান প্রিগোজিন।

যদিও প্রিগোজিন দাবি করেছিলেন, প্রেসিডেন্ট পুতিনকে ক্ষমতাচ্যুত করতে নয়, বরং প্রতিবাদ জানাতে মস্কো অভিমুখে যাত্রা করেছিল তার বাহিনী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট