,

নির্বাচনকালীন সরকার নিয়ে কিছু বলেনি মার্কিন প্রতিনিধিদল: সালমান এফ রহমান

news-image

কূটনৈতিক প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার নিয়ে মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদল কিছু বলেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে নিজবাসায় আয়োজিত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি।

মার্কিন ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘ভিসানীতির ব্যাপারে উনারা বলেছেন বারবার একই কথা, যে আমরা ভিসানীতি করেছি এটা কোনো দলকে, বিশেষ কোনো ব্যক্তিকে লক্ষ্য করে করি নাই। আমরা এটা মনে করে করেছি যে, এই ভিসানীতির কারণে আপনাদের (বাংলাদেশের) নির্বাচনটা আরও ভালো হবে। এই কথাটা তারা পাবলিকলি বলেছে, আপনারা শুনেছেন।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘উনি (আজরা জেয়া) তো আজকেই কথাটা বলেছেন যে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তো বলেছেন উনারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে অঙ্গীকারাবদ্ধ। সেটাকে সহায়তা করতেই আমাদের এই ভিসানীতি।’

নির্বাচনকালে সরকার ব্যবস্থা কেমন হবে, সেটা নিয়ে কি কথা হয়েছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, উনারা বলেন নাই। উনারা শুধু নির্বাচন নিয়ে তাদের একটাই কথা, বারবার একটাই কথা তারা বলেন- সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন। এই হলো তাদের কথা। এর বাইরে তারা কিন্তু নির্বাচন নিয়ে কোনো কথা বলেন নাই।’

র‌্যাবের ওপর দেওয়া নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, ‘র‌্যাবের নিষেধাজ্ঞা তো একটি চলমান প্রক্রিয়া, অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন, ওদের সিস্টেম আছে, ওদের আইন অনুযায়ী আবেদন করতে হয়। তারপর তাদের সিস্টেমে তাদের স্ট্যাডি হয়। আমরা অলরেডি আইজীবী, যেটা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা উত্তর দিয়েছি। সেটার একটা প্রক্রিয়া আছে। নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে প্রক্রিয়া আছে, সেটা আমরা শুরু করে দিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত