,

গুলশানে ব্যবসায়ীদের পুলিশের ধাওয়া, গাড়ি ভাঙচুর

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর গুলশান-১ নম্বরের গোল চত্বর অবরোধ করে ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষোভ করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর সড়ক অবরোধ করেন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এতে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। বিকেল পৌনে ৪টার দিকে সড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করে পুলিশ।

এ সময় ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে ফিরে যাওয়ার সময় বেশ কয়েকটি প্রাইভেটকার ও বাস ভাংচুর করে বলে জানা গেছে। সেখানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ গোল চত্বরটি ফাঁকা করে দেয়। এতে করে ওই এলাকায় ফের যান চলাচল স্বাভাবিক হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশান-১ নম্বর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করে দেন। এ সময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।

গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট