,

জেলেনস্কির নাম ভুল করলেন বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নাম ভুল করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে ভলোদিমির জেলেনস্কিকে তিনি ‘ভ্লাদিমির’ বলে উল্লেখ করেন।

দেশটির রাজধানী ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভ্লাদিমির ও আমি… আমার এতটা পরিচিত হওয়া উচিত নয়।’ পরে অবশ্য তিনি ভুল শুধরে বলেন, ‘মিস্টার জেলেনস্কি ও আমি…।’ খবর- হিন্দুস্তান টাইমস

পিয়ার্স মরগান টুইটারে এই ভিডিও পোস্ট করে বাইডেনের ভুলের বিষয়টি উল্লেখ করেন। টুইটার ব্যবহারকারীরা এতে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘এই বৃদ্ধকে এখনই বিশ্রামে যেতে হবে।’ আরেকজন একে ‘অবিশ্বাস্য’ বলেছেন।

কেউ কেউ অবশ্য বলছেন, শব্দ দুটি এতই কাছাকাছি যে ভুল হতেই পারে। আরেক টুইটার ইউজার মন্তব্য করেছেন, ‘একই নাম, শুধু ভিন্ন বানান।’

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলনে ইউক্রেনই ছিল আলোচনার মুখ্য বিষয়। গত মঙ্গলবার শুরু হওয়া সম্মেলনে ইতোমধ্যে সামরিক সহায়তা বাড়ানো ও ভবিষ্যতে ইউক্রেনকে সদস্য করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সদস্য করার সুনির্দিষ্ট সময়সীমার ঘোষণা না পেয়ে দৃশ্যত ‘হতাশ’ হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট