,

টি-২০ সিরিজ জিততে চান সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে। ওই ফরম্যাটেই আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ হেরেছেন লিটন-সাকিবরা।

আফগানরা আবার সবচেয়ে ভালো খেলে টি-২০ ফরম্যাটে। সিলেটে শুক্রবার শুরু হওয়া দুই ম্যাচের সিরিজে তাই বড় পরীক্ষা দিতে হবে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলা বাংলাদেশ দলের।

ঘরের মাঠে ইংল্যান্ডকে সংক্ষিপ্ত সংস্করণে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওই পরীক্ষা দিতে প্রস্তুত। বৃহস্পতিবার সিলেটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব তেমনটাই বলেছেন, ‘আমাদের চেষ্টা থাকবে যেন দুই ম্যাচেই জিততে পারি। যদিও এটা সহজ হবে না।’

আফগানদের বিপক্ষে চ্যালেঞ্জ নিয়ে সাকিব বলেছেন, ‘প্রতিটি সিরিজেই চ্যালেঞ্জিং। টি-২০ সিরিজে চ্যালেঞ্জ একটু বেশি। এখানে ছোট দল বড় দল আছে বলে আমার মনে হয় না। এশিয়া কাপ, বিশ্বকাপের আগে ওদের বিপক্ষে খেলায় ওদের শক্তি, দুর্বলতা জানার ভালো সুযোগ। আমার মনে হয়, আমরা প্রতিপক্ষ ও কন্ডিশন নিয়ে বেশি চিন্তা করলে ভালো খেলতে পারি না।’

আফগানিস্তানের রশিদ খান, ফজলহক ফারুকি এবং মুজিব উর ওয়ানডে ফরম্যাটে বড় পরীক্ষা নিয়েছে। টি-২০ র‌্যাঙ্কিংয়েও রাজত্ব করছে তারা। অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডার ওয়ানডে ফরম্যাটে বাজে ব্যাটিং করতে পারেনি। তাদের বিপক্ষে পরিকল্পনার বিষয়য়ে সাকিব জানিয়েছেন স্বতন্ত্র ক্রিকেটার নিয়ে পরিকল্পনা করেননি তারা।

টি-২০ অধিনায়ক বলেছেন, ‘আমরা কোন স্বতন্ত্র খেলোয়াড় নিয়ে চিন্তা করিনি। ব্যাটিং নিয়ে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। যে যে সিচুয়েশন ফেস করতে হতে পারে সে সে কাজ করবে, এটা তার দায়িত্ব কীভাবে সে সামলাবে। টি-২০ ক্রিকেটে মোমেন্টাম খুব গুরুত্বপূর্ণ।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট