,

এবারের হজে সর্বোচ্চ বাংলাদেশির মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১০১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন বলে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে। মৃতদের মধ্যে ৭৮ জনের বয়স ছিল ৫০ থেকে ৭১ বছর।

সৌদি আরবে এ বছর হজের সময় তীব্র গরম ছিল। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, হিট স্ট্রোকের কারণে ২৯ জুন একদিনে সাত বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গত ৩ দিনে ১০ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন বলে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ২৪ জন নারী ও ৭৭ জন পুরুষ। এর মধ্যে মক্কায় ৮৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় ২ জন এবং জেদ্দা ও মুজদালিফায় একজন করে হজযাত্রী মারা গেছেন।

হাব জানিয়েছে, পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি মারা গেছেন।

হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম জানান, সৌদি আরবে মারা যাওয়া হজযাত্রীদের সাধারণত সৌদি আরবেই দাফন করা হয়।

এ বছর ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। প্রায় এক লাখ ২২ হাজার বাংলাদেশি এবার হজ করতে সৌদি আরবে গেছেন। ফিরতি হজ ফ্লাইট চলছে, আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে। গত মঙ্গলবার পর্যন্ত বিমান, সৌদিয়া ও ফ্লাইনাসের ১১৫টি ফ্লাইটে মোট ৪৪ হাজার ৬৭ জন হাজী দেশে ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট