,

বিএনপির এক দফা দাবি সংবিধান পরিপন্থী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

কূটনৈতিক প্রতিবেদক : বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

শাহরিয়ার আলম বলেন, বিএনপির এক দফা দাবি সংবিধানের পরিপন্থী। সংবিধান পরিপন্থী যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। এরপর তারা ঘোলা পানিতে মাছ শিকারের পরিকল্পনা করছে। আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করে বিএনপি। বুধবারের সম্মেলনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষণা দেয়। সম্মেলন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন। তাদের দাবি- আগামী জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট