,

মঞ্চ ভেঙে পড়ে গেলেন কৃষকলীগ সভাপতি

news-image

অনলাইন ডেস্ক : গাজীপুরে কৃষকলীগের সভায় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেছেন বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ উপস্থিত নেতারা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া উপজেলা শহরের ধান বাজারে এ ঘটনা ঘটে। পরে মঞ্চের সামনেই খোলা জায়গায় বৃষ্টিতে ভিজে বক্তৃতা করেন কৃষকলীগ সভাপতি।

কৃষকলীগের কাপাসিয়া উপজেলা সভাপতি সুলতান উদ্দিন বলেন, ‘মঞ্চের পেছনে দুইটা খুঁটি নরম ছিল। মঞ্চ পেছনের দিকে কাত হয়ে ভেঙ্গে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষকলীগ সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বিএনপি জামায়াত যখনই ক্ষমতায় আসে তখন কৃষককে গুলি করে হত্যা করে। ১৯৯৫ সালে পয়সা দিয়ে সার কিনতে গিয়েছিল, তখন ১৮ জন কৃষককে হত্যা করেছিল বিএনপি জামায়াত। আবার ২০০৪ সালে কানসাটে কৃষক সমাজ বিদ্যুতের দাবি করেছিল, বিএনপি-জামায়াত তখন ২৪ কৃষককে গুলি করে হত্যা করেছিল বিএনপি-জামায়াত।’

সভায় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী বলেন, ‘এই এলাকায় আমাদের সিমিন হোসেন রিমিকে যারা অসম্মান করে, অপমানজনক কথা বলেন, তাদেরকে আপনারা ছেড়ে দেবেন না, প্রতিরোধ করবেন। তাজউদ্দীন আহমদের মেয়ে আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনাদের।’

সিমিন হোসেন রিমি বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য ২০২৪ সালের জানুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত