,

রশিদ-মুজিব দামী স্পিনার, স্মরণ করালেন পোথাস

news-image

ক্রীড়া প্রতিবেদক : রশিদ খান-মুজিব উরকে আগেও খেলেছে বাংলাদেশ। ওয়ানডে-টি-২০ সিরিজে তাদের বিপক্ষে ধুঁকতেই দেখা গেছে বেশি। তাদের খেলার কোন ‘বুদ্ধি’ যেন নেই। রহস্য দুই স্পিনারে ঘরের মাঠে সিরিজ হেরেছে বাংলাদেশ। চ্যালেঞ্জ এবার ধবলধোলাই এড়ানো।

মঙ্গলবার সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস বলেছেন, মুজিব-রশিদকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোন দলই ঠিকঠাক খেলতে পারে না।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেজন্য রশিদ খান ও মুজিবদের এতো দাম। পোথাসের ভাষ্যে, ‘আমি মনে করি, তাদের বিপক্ষে আমরা কেন ধুঁকছি এটা যথাযথ প্রশ্ন নয়। প্রশ্ন হলো, কেন বিশ্বের সকলের তাদের বিপক্ষে খেলতে অসুবিধা হয়। বিশ্ব ক্রিকেটে তাদের র‌্যাঙ্কিং দেখলেই এটা বোঝা যাবে।’

রশিদ খান ওয়ানডের বোলিং র‌্যাঙ্কিংয়ে সাতে আছেন। মুজিব উর আছেন আটে। ওয়ানডে ফরম্যাটে বোলিং র‌্যাঙ্কিংয়ে চারজন স্পিনার আছেন। তিনজনই আফগানিস্তানের। পোথাসের মতে, শেন ওয়ার্ন- মুত্তিয়া মুরালিধরনকেও ব্যাটাররা সহজে পড়তে পারেননি। সেজন্যেই তারা বিশ্বের সেরা ছিলেন।

তিনি বলেন, ‘মিডলসিক্সে মুজিবকে আমি দেখেছি। উইকেটরক্ষক হয়েও আমি পেছন থেকে ওকে বুঝতে পারতাম না। সেজন্যই বিশ্বের সকল প্রতিযোগিতা রহস্য স্পিনারদের এতো দামে কেনা হয়। প্রশ্ন হতে পারে, আমরা কীভাবে তাদের সামলাবো বা কীভাবে তাদের বিপক্ষে আরও ভালো খেলা যায়।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট