,

সৌম্য-মেহেদীর দাপটে বাংলাদেশের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম প্রস্তুতি ম্যাচে হারলেও ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে সাইফ হাসানের নেতৃত্বে দলটি। এদিনও বল হাতে আলো ছড়িয়েছেন সৌম্য সরকার। তবে ব্যাটিংয়ে শেখ মেহেদী হাসান ঝড়ো ব্যাটে করে দলের জয় সহজ করে দেন।

আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন জুবাইদ আকবরি। এছাড়া ইসহাক রাহির ৩১, বাহির শাহ’র ৩০ ও শরফউদ্দিন আশরাফের ২৪ রানে ভর করে মাঝারি লক্ষ্য দাঁড় করায় আফগানরা।

টাইগার বোলারদের হয়ে রাকিবুল হাসান ও সৌম্য সরকার দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া মুশফিক হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল একটি করে উইকেট নিয়েছেন।

২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। এরপর ব্যক্তিগত ১১ রানে মাহমুদুল হাসান জয়, ২৬ রানে সাইফ হাসান ও ১২ রানে শাহাদাত হোসেন দিপুও সাজঘরে ফেরেন।

সৌম্য সরকার উইকেটে থিতু হয়েও ব্যক্তিগত ১৮ রানেই ফেরেন। মিডল-অর্ডারে ব্যাট করতে নেমে রাকিবুলের হাসানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন শেখ মেহেদী। তবে ব্যক্তিগত ২৬ রানে ফেরেন রাকিবুলও। এদিকে ফিফটি তুলে পরবর্তীতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদী। এতে করে ২ ওভার বাকি থাকতেই ২ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আগামী ১৩ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। এবারের আসর মাঠে গড়াবে শ্রীলংকার মাটিতে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে আফগানিস্তান, ওমান এবং স্বাগতিক শ্রীলংকা।

উদ্বোধনী ম্যাচে ১৩ জুলাই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। এরপর ১৬ তারিখ ওমান এবং ১৮ তারিখ আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট