,

মশা কামড় দিলেও সরকারের দোষ: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এজন্য জনসচেতনতাই বেশি দরকার। যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। আমাদের দেশে তো একটা সমস্যা আছে, যা কিছু হচ্ছে সবকিছুর দোষ সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষ।’

আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার কত মশা মারবে? মশার তো প্রজন্মের হার অনেক বেশি। সেই মশা যাতে বেশি না হতে পারে সেজন্য যার যার নিজের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সেদিন উত্তরের মেয়র আমাকে বললেন, এত বড় লোক, বিশাল বিশাল ফ্ল্যাটে থাকে, তাদের বাড়ির ভেতরে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়ে আছে। ওনারা নিজেরা কিছু সাফ করবেন না। সেটা বোধ হয় সরকারের গিয়ে করে দিয়ে আসতে হবে। বাড়ি তাদের, থাকেন তারা, কমিটিও আছে, এমন কি যারা ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু মেইনটেনেন্সের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও দিচ্ছেন, তারপরও তারা ওটা সাফ করবেন না।’

‘কে করে দিবে? সরকার গিয়ে করে দেবে? সরকার তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সাফ করে দিয়ে আসতে পারবে না। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যার যার নিজের ব্যাপার। নিজেকেই সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে’, যোগ করেন আওয়ামী লীগ সভাপতি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট