,

আরপিও সংশোধনে ক্ষমতা কমেনি, বেড়েছে : সিইসি

news-image

অনলাইন ডেস্ক : গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি, বরং বেড়েছে বলে মন্তব্য বরেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সরকার নির্বাচন কমিশনের মতামত নিয়ে আরপিও সংশোধন করেছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, সরকার কিছু চাপিয়ে দেয়নি।

নির্বাচন কমিশনের সম্মতিতে আরপিও সংশোধন করা হয়েছে। সরকার কিছু বিভ্রান্তি দূরের প্রস্তাব দিয়েছিল, যাতে ইসি সম্মতি দিয়েছে।
কাজী হাবিবুল আউয়াল বলেন, নতুন করে ব্যালটে ভোটারের স্বাক্ষর থাকার বিষয়টি যোগ হয়েছে।

গত মঙ্গলবার ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়।

বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সদস্যদের আপত্তি সত্ত্বেও এই বিল পাস হয়। যদিও আইনমন্ত্রী আনিসুল হক সংসদে দাবি করেন— নির্বাচন কমিশনের (ইসি) ক্ষমতা খর্ব করা হয়নি।

তবে অবশ্য সুশাসনের জন্য নাগরিক (সুজন) বলছে, এই বিল পাসের মাধ্যমে ইসির ক্ষমতা খর্ব করা হয়েছে। বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ একাধিক রাজনৈতিক দলও একই দাবি করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট