,

নিশোর সিনেমা দেখতে এসে শাকিবের প্রশংসায় মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চিত্রনায়িকা তমা মির্জার সিনেমা ‘সুড়ঙ্গ’। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। গতকাল শনিবার সন্ধ্যায় ছিল এই সিনেমার বিশেষ শো। যেখানে হাজির হন অগ্নি’খ্যাত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আয়োজনে ‘সুড়ঙ্গ’ দেখতে এসে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রশংসা করলেন তিনি।

মাহির ভাষ্য, ‘ঈদের ছবিগুলো দারুণ হয়েছে। বিশেষ করে “প্রিয়তমা”। গল্প ও নির্মাণ অবাক হওয়ার মতো। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি- তারা একেক সময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনি করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি যে “ঈশ্বর” শিরোমানে গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।’

সিনেমার বিশেষ শোতে মাহি কথা বলেছেন নিশো-তমার ‘সুড়ঙ্গ’ নিয়েও। এসময় তিনি প্রশংসা করেন নিশোর সিনেমা নিয়েও। সঙ্গে যোগ করে বলেন, ‘ব্যক্তিগত কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর “সুরঙ্গ” দেখতে এসে মনে হয়েছে, এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরছি।’

মাহি আরও বলেন, ‘সন্তান হওয়ার পর আমার সবকিছু পাল্টে গেছে। জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। আগের লাইফটা আগের মতো উপভোগ করতাম, এখনকার লাইফ এখনকার মতো উপভোগ করি। নতুন জীবনে নিজেকে মানিয়ে নিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট