,

আরও বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ : স্বাস্থ্যমন্ত্রী

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘আগস্ট-সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আরও বাড়তে পারে। সরকার একা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না, জনগণকেও এগিয়ে আসতে হবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে। যেখানে মশা জন্ম নেয় সেখানে স্প্রে করে লার্ভা ধ্বংস করতে হবে।’

রোববার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় কাজ চালিয়ে যাচ্ছি। আমরা সিটি কর্পোরেশন, পৌরসভাকে আহ্বান জানাব, তারা যেন বেশি বেশি স্প্রে করে এবং জমে থাকা পানি অপসারণে ব্যবস্থা নেয়।’

তিনি বলেন, ‘যেখানে বহুতল ভবন আছে সেখানে ডেঙ্গু বেশি দেখা যাচ্ছে। নির্মাণাধীন ভবনগুলোতে পানি জমে থাকায় এডিস মশা জন্ম নেয়।’

জাহিদ মালেক বলেন, ‘দেশে ডেঙ্গু বেড়েছে। মশা বেশি থাকার কারণে এ বছর ডেঙ্গু বাড়তি। বৃষ্টি ও বিভিন্ন জায়গায় পানি আটকে থাকায় মশা বেশি জন্ম নিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণের একমাত্র পথ হচ্ছে মশা কমানো। মশা কম হলে মানুষ ডেঙ্গু আক্রান্ত কম হবে।’

মন্ত্রী বলেন, ‘দেশের সব হাসপাতালে ডেঙ্গু ইউনিট স্থাপন করা হয়েছে। ডাক্তার-নার্সদের প্রশিক্ষণ দেওয়া আছে। এছাড়া ওষুধপত্রের সব ধরনের ব্যবস্থা রয়েছে। হাসপাতালগুলোতে এখনো সিট খালি আছে। আশা করি চিকিৎসার কোনো সমস্যা হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশ সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট