,

হারের দায় বোলারদের দিলেন লিটন

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ৩৩২ রানের লক্ষ্যে নেমে ১৪২ রানের বিশাল হারের স্বাদ পেয়েছে। ঘরের মাঠে আফগানিস্তান এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে।

লজ্জার এই হারের দায় বোলারদের দিলেন তামিমের জায়গায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্বভার পাওয়া লিটন দাস। তার মতে, টস জিতে বোলিং নেওয়ার পর বোলারদের দায়িত্ব নিতে হতো।

ম্যাচ শেষে লিটন বলেন, ‘যখন আপনি টস জিতে বোলিং নেবেন… বোলাররা তাদের কাজটা করতে পারেনি। আমরা বল হাতে এবং ফিল্ডিংয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। যেভাবে গুরবাজ এবং ইব্রাহিম (দুই আফগান ওপেনার) ব্যাট করেছে ওদের কৃতিত্ব দিতে হবে।’

আফগানরা টস হেরে ব্যাট করে ওয়ানডেতে নিজেদের তৃতীয় সর্বোচ্চ ৩৩১ রান তোলে। দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম সেঞ্চুরি তুলে নেন। তারা দেশের পক্ষে রেকর্ড ২৫৬ রানের জুটি গড়েন। ওই জুটির কাছেই হেরেছে বাংলাদেশ।

আফগানদের মতো ওপেনাররা ভালো করলে ওই রান তাড়া করা সম্ভব ছিল বলেও জানিয়েছেন লিটন, ‘ওপেনার হিসেবে ২০-২৫ ওভার ব্যাটিং করতে পারলে…, এটা কঠিন নয়। কিন্তু তার জন্য পাওয়ার প্লেতে উইকেট না দেওয়ার জন্য নিয়ন্ত্রণ নিয়ে খেলতে হবে, কারণ ওদের খুব ভালো বোলার আছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট