,

টাকা লাগিয়েছেন, যা ইচ্ছে করতে পারেন: স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : প্রযোজকের সঙ্গে ‘জি হুজুর’ সম্পর্ক দিয়ে নয় নিজের অভিনয় দক্ষতা দিয়ে বিনোদন জগতে ঠিক আছেন স্বস্তিকা মুখার্জি। অভিনয় দক্ষতার ওপর তার রয়েছে পূর্ণ আস্থা। সেটাই যেন প্রমাণ করলেন আবার। যে সিনেমায় অভিনয় করলেন, সেই সিনেমার প্রযোজকের বিরুদ্ধেই কড়া অভিযোগ জানালেন তিনি।

প্রযোজক ও পরিচালকের মধ্যকার জটিলতায় ‘শিবপুর’ সিনেমা নিয়ে অনেক দিন ধরে বিতর্ক চলছিল। এর সঙ্গে যোগ হয় অভিনেত্রীকে মানসিকভাবে হেনস্তা করার অভিযোগ। নানা বিতর্কের দেয়াল পেরিয়ে গত ৩০ জুন মুক্তি পায় সিনেমাটি। কিন্তু মুক্তির এক সপ্তাহ পর ফের বিস্ফোরক তথ্য দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তার মতে, প্রযোজক ও পরিচালকের মধ্যকার ঝামেলার কারণেই ছবিটির গুণগত মান নষ্ট হয়েছে।

বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে স্বস্তিকা লেখেন, কীভাবে পরিচালক আর প্রযোজকের ইগোর লড়াইতে একটা ছবির চৌদ্দটা বাজতে পারে, ‘শিবপুর’ তার জ্বলন্ত উদাহরণ। পরিচালক বাদ পড়লেন, প্রযোজক অজান্তা সিনহা রায় কোথা থেকে ক্রিয়েটিভ ডিরেক্টর হয়ে গেলেন জানি না। একদিন শুটিংয়ে এসেছিলেন কেক কাটতে, ছবির শেষ দিনে; তাছাড়া দেখিনি ওনাকে। তিনিও একটা গালভরা টাইটেল পেয়ে গেলেন। টাকা লাগিয়েছেন যখন, যা ইচ্ছে করতেই পারেন।

আক্ষেপ প্রকাশ করে স্বস্তিকা বলেন, কী শক্তিশালী একটা গল্প, অভিনয় শিল্পীদের অনবদ্য পারফরম্যান্স, অসাধারণ ক্যামেরার কাজ। কিন্তু ওই কোথা থেকে কী হয়ে গেলো, জানা গেলো না। নতুন প্রযোজকরা নিশ্চয়ই আসবেন, এসে পরিচালক হয়ে ছবির গোষ্ঠীর পিণ্ডি চটকাবেন, এটাই আশঙ্কাজনক।

‘শিবপুর’ সিনেমায় স্বস্তিকার সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, খরাজ মুখার্জির মতো অনবদ্য বাঙালি অভিনেতারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট