,

প্রেমের টানে মালয়েশিয়া থেকে ফরিদপুরে তরুণী

news-image

ফরিদপুর প্রতিনিধি : প্রেমের টানে প্রায় আড়াই হাজার মাইল পথ পেড়িয়ে ফরিদপুরের ভাঙ্গায় ছুটে এসেছেন এক মালয়েশিয়ান তরুণী। উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের বাসিন্দা জাফর মাতুব্বরের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ (২৫)।

বৃহস্পতিবার (৬ জুলাই) প্রেমিক জাফর মাতুব্বরের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে চলে আসেন ওই তরুণী। জাফর মাতুব্বর উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামের মৃত আবুল কাসেম মাতুব্বরের ছেলে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, জাফর মাতুব্বর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করেন। ব্যবসার সুবাদে আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৯ সালে দুই পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় তাদের বিয়ে হয়। কয়েক মাস আগে জাফর মাতুব্বর দেশে চলে আসেন। পরে বুধবার (৫ জুলাই) ওই তরুণী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জাফর মাতুব্বর তাকে গ্রহণ করেন। পরের দিন ফরিদপুরের ভাঙ্গায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন তিনি।

স্থানীয় বাসিন্দা সোহাগ মাতুব্বর জাগো নিউজকে বলেন, ‘মালয়েশিয়ান তরুণীর আসার খবরে এলাকাবাসী ওই বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় জমাচ্ছেন। তিনি হালকা বাংলা বলতে পারেন। তবে ইংরেজি ভালো বলতে ও বুঝতে পারেন। বিভিন্ন ধরনের দেশি খাবার তার পছন্দ হয়েছে।’

জাফর মাতুব্বরের ছোট ভাই মনিরুল ইসলাম নিঝুম বলেন, ‘ভাবি খুবই ভালো মনের মানুষ। আমাদের পরিবার ও আগত মানুষজনের সঙ্গে ভালোভাবে কথা বলেন। পরিবারের সবার সঙ্গে সহজেই মিশে গেছেন। আমরা তাকে প্রতিদিন একটু একটু করে বাংলা ভাষা ও দেশ সম্পর্কে অনেক কিছু শেখাচ্ছি।’

এ বিষয়ে জাফর মাতুব্বর বলেন, ‘দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারই বিষয়টা জানতে পারে। পরে আমরা মালয়েশিয়াতে বিয়ে করি। কয়েক মাস আগে আমি তাকে রেখে বাড়িতে চলে আসি। পরে সেও চলে এসেছে। আমরা দেশের বিভিন্ন জায়গা ভ্রমণের পর আবার একসঙ্গে মালয়েশিয়ায় যাবো।’

মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আব্দুল আজিজ বলেন, ‘এখনাকার সবাই ভালো ও আন্তরিক। এ দেশের খাবার ও পরিবেশ ভালো লেগেছে। সবাই আমাকে আপন করে নিয়েছেন। আমি কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকত এবং সোনারগাঁ ঘুরে দেখতে চাই।’

স্থানীয় আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, এটা আমার ইউনিয়নের ঘটনা। লোকমুখে বিষয়টি শুনেছি। তবে সরাসরি দেখা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট