,

প্রধানমন্ত্রীর আহ্বানে ক্রিকেটে ফিরছেন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিত অবসর নেওয়ার একদিন পরই ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর আহ্বানে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে পাওয়া যাবে না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে। দেড় মাসের ছুটিতে থাকবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে ও টেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর