,

তামিমকে নিয়ে গণভবনে মাশরাফি, পাপনকে ডাকলেন প্রধানমন্ত্রী

news-image

ক্রীড়া প্রতিবেদক : হুট করে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। শুক্রবার মাশরাফি বিন মর্তুজা নিজ উদ্যোগে তাকে নিয়ে গণভবনে গেছেন। সঙ্গে তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকাও আছেন।

মাশরাফি ও তামিম গণভবনে যাওয়ায় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে সেখানে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ভরযোগ্য সূত্রে সমকাল বিষয়টি নিশ্চিত হতে পেরেছে।

বুধবার আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেছেন তামিম ইকবাল। এরপর হুট করে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ-হাতি এই ওপেনার।

শুক্রবার ঢাকা ফিরেছেন তামিম। তিনি অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি অন্য কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত জরুরি মিটিং করেন। ওই সভা শেষে বিসিবি সভাপতি পাপন সংবাদ মাধ্যমের দ্বারা তামিমকে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট