,

তামিমের বিদায়ের ঘোষণায় সভা ডেকেছে বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিলেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বিদায় বেলায় সাংবাদিকদের সামনে অঝোরে কাঁদলেন দেশের ড্যাশিং এই ওপেনার।

তামিম ইকবালের অবসর ইস্যু নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যু নিয়ে আজ রাত ১০টায় রাজধানীর পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে সভা ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা যায়, বৈঠক শেষে রাত ১১টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

এর আগে গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনারের চোট নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরই অবসরের ঘোষণা দিলেন।

বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়া তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে তামিমের ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। আফগানিস্তানের বিপক্ষে নিজের ঘরের মাঠে এই সংস্করণেই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন তামিম।

এদিকে তামিমের অবসরের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘তামিমের হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা একদমই অপ্রত্যাশিত। অনাকাঙ্ক্ষিত। খুবই দুঃখজনক। আমরা এর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট