,

‘আগামী সব নির্বাচন মডেল হয়ে থাকবে’

news-image

পিরোজপুর প্রতিনিধি : সবার সহযোগিতায় ভালো নির্বাচন উপহার দিতে সক্ষম হয়েছে নির্বাচন কমিশন। তাই আগামী সব নির্বাচন মডেল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভান্ডারিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছোট ছোট করেই অন্যায় বড় হয়। প্রার্থীর কোনো কর্মী যদি আইন ভঙ্গ করে তাহলে তা প্রার্থীর ওপরেই বর্তায়। অতি উৎসাহী কর্মীদের যদি প্রার্থী নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই প্রার্থী নির্বাচিত হয়ে কিভাবে জনগণের সেবা করবে।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) সীমা রানী ধর, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।

মতবিনিময় সভায় জাতীয় পার্টির বাইসাইকেল প্রতীকের মেয়রপ্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু, স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক রাজু এবং শাহাবুদ্দিন শাহ বাবুলসহ ৯টি ওয়ার্ডে ৩৯ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট