,

মেঝেতে পুলিশ সদস্যের মরদেহ, ফ্যানে প্যাঁচানো ছিল গামছা

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসা থেকে মাজহারুল ইসলাম (২৩) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের তিন নম্বর ভবনের নিচ তলা থেকে তার মরদেহ উদ্ধার ককরা হয়।

মাজহারুল রাজধানীর বারিধারায় এন্টি টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘলদী গ্রামের শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন মাজহারুল।

মাজহারুলের ভগ্নিপতি আবুল বাশার জানিয়েছেন, ‘গতকাল (বুধবার) দুপুরেও সে বাড়িতে কথাবার্তা বলেছে। আমরা তো এমন কিছু জানতে পারেনি যে, আত্মহত্যা করতে পারে। সে ছয় বছর যাবত চাকরি করছিল।’

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকছুদুর রহমান বলেন, মাজহারুলের দেহটি নিচে পড়া ছিল, আর ওপরে ফ্যানে গামছা প্যাঁচানো ছিল। তার গলায় দাগ রয়েছে।

এসআই বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাজহারুল ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সময় নিচে পড়ে মারা গেছে। এছাড়া তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট