,

অন্তর্বাসে লুকিয়ে ২৬ লাখ টাকার সোনার পেস্ট!

news-image

অনলাইন ডেস্ক : অন্তর্বাসের মধ্যে লুকিয়ে সোনার পেস্ট পাচার করছিলেন এক যাত্রী। তল্লাশি চালানোর সময় ওই অন্তর্বাস থেকেই বেরোল ৩৩১ গ্রাম সোনার পেস্ট, যার বাজারমূল্য প্রায় ২০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ ৩৭ হাজার টাকা।

বুধবার (০৫ জুলাই) ভারতের হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই যাত্রী সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফিরছিলেন। সোনা পাচারের জন্য ওই পেস্ট একটি অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রাখা হয়। বিমানবন্দরে তল্লাশির সময় ওই যাত্রীর পথ আটকায় শুল্ক দপ্তরের কর্মকর্তারা। তার পরই ওই পাচারের পর্দাফাঁস করা হয়।

প্রসঙ্গত, সোনা পাচার করতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ার ঘটনা নতুন নয়। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।

চলতি বছরের জানুয়ারি মাসে কলকাতা বিমানবন্দরেও একই কায়দায় সোনার পেস্ট পাচার হচ্ছিল। সে সময় এক যাত্রীর ট্রলিব্যাগ খুলে অন্তর্বাস থেকে এক কেজি সোনার পেস্ট উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট