,

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে ছেলে নিহত, বাবাসহ আহত ২

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে বজ্রপাতে হারাধন রাজবংশী (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পৌলি দক্ষিণপাড়ার মোংলা রাজবংশীর ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মোংলা রাজবংশী ও প্রতিবেশী নেপাল রাজবংশী আহত হয়েছেন। এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, পৌলি গ্রামের মোংলা রাজবংশী, তার ছেলে হারাধন রাজবংশী, বিষ্ণু রাজবংশীর ছেলে নেপাল রাজবংশী সহ পাঁচজন পাশের সদর উপজেলার তারাবাড়িয়া নামক স্থানে মাছ ধরতে যান। মাছ ধরে বাড়ি ফেরার পথে এলেঙ্গা পৌরসভার পৌলি রেললাইনের পাশে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়।

এতে মোংলা রাজবংশী ও তার ছেলে হারাধন রাজবংশী এবং নেপাল রাজবংশী আহত হন। সঙ্গীরা স্থানীয়দের সহায়তায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হারাধন রাজবংশীকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট