,

মিডিয়ার কাউকে বিয়ে করব না: পূজা চেরি

news-image

অনলাইন ডেস্ক : শাকিব খান থেকে শুরু করে জিয়াউল রোশান অনেকের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তবে এখন পর্যন্ত পূজা যাদের সঙ্গেই অভিনয় করেছেন, সবাইকে নিয়ে প্রেমের গুঞ্জন উঠেছে। তবে সবচেয়ে বেশি গুঞ্জন ছিল শাকিব খানকে নিয়ে।

প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলেন পূজা চেরি। সেখানে তিনি কাকে বিয়ে করবেন এবং বিয়ের পর কী করবেন, তা নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত। কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি।’

বিয়ে প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি সব সময় বলি, এখনো বলছি, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আর যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনেও দেখা যাবে না। এটা সব সময় বলি। তাই বলে এমন নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি। আমি ভালো ভালো কাজ করতে চাই। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই চলচ্চিত্রকে বিদায় জানাব।’

তিনি বলেন, আমি অবশ্যই মিডিয়ার বাইরের কাউকে বিয়ে করব, যার সঙ্গে আমাদের বিনোদন জগতের কোনো যোগাযোগ থাকবে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট