,

মূল্যস্ফীতি বাড়লেও কেউ না খেয়ে নেই: অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি বাড়লেও কেউ না খেয়ে নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচিসহ একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সরকার যখন ২০০৯ সালে ক্ষমতায় আসে তখন মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩০ শতাংশ। বর্তমানে সারাবিশ্ব মূল্যস্ফীতিতে ভুগছে। বাংলাদেশেও মূল্যস্ফীতি বেড়েছে তবে তা এখনো ১২ শতাংশ ক্রস করেনি। এসময় তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে?

মন্ত্রী বলেন, মূল্যস্ফীতিতে যাতে নিম্ন আয়ের মানুষ সমস্যায় না পড়ে সে জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১ লাখ পরিবারকে কম মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে যাদের কাছে খাবার নেই তাদেরকে সাশ্রয়ী মূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এভাবেই মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর থেকে দেশের অর্থনীতিতে যে ভয় দেখা দিয়েছিল বর্তমানে তা আর নেই। সে সময় অর্থনৈতিক বিভিন্ন সূচকে সমস্যা দেখা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিকট থেকে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই।

‘তাহলে সরকার কি আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বের হয়ে যাবে’ এসময় এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট