,

তামিমের বিদায়ে সতীর্থদের আবেগঘন বার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : গুঞ্জনই সত্যি হলো। আফগানিস্তানের সঙ্গে সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। নিজের শহর চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে তামিম জানালেন, লাল-সবুজের জার্সিটা আর গায়ে জড়ানো হচ্ছে না তার। আফগানিস্তানের সঙ্গে সিরিজের প্রথম ওয়ানডেটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

তামিমের বিদায়ের খবরটা এরই মধ্যে টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়া এখন ব্যস্ত তামিমকে নিয়ে। সেই স্রোতে তাল মিলিয়েছেন জাতীয় দলের সতীর্থরাও। জানালেন, অধিনায়ককে মিস করার কথা।

নিজের ভেরিফায়েড পেইজে টাইগার পেসার তাসকিন লিখেছেন, মাঠ আর মাঠের বাইরে আপনার সঙ্গে লম্বা একটা পথচলায় আমাদের অজস্র স্মৃতি ছিল। একজন ভাই এবং ক্যাপ্টেন হিসেবে আপনি যতখানি সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। শেষে তাসকিন জানিয়েছেন, তামিম ইকবালকে মিস করার কথা।

তাসকিনের মতোই স্মৃতিচারণ করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। খেলা এবং জীবন নিয়ে তামিমের কাছ থেকে পাওয়া শিক্ষার কথাই স্মরণ করলেন নিজের স্ট্যাটাসে। কৃতজ্ঞতা জানিয়েছেন সবরকমের সহযোগিতার জন্য।

তরুণ পেসার শরীফুল ইসলামের স্ট্যাটাসেও ছিল আক্ষেপের সুর। ছোট বেলায় তামিম ইকবালের খেলা দেখে ভালো লাগবার কথা। নিজের অভিষেকটাও যে তামিমের অধিনায়কত্বে, সে কথাও স্মরণ করলেন এই তরুণ। জানালেন, এই কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে গর্বিত তিনি।

আক্ষেপ ঝড়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের কণ্ঠে। লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না। এমন আক্ষেপ ছিলো তার স্ট্যাটাসে।

জাতীয় দলের রাডারের বাইরে থাকা পেসার রুবেলের লেখাতেও ছিল আক্ষেপ আর হতাশা। চোখের জলে তামিম ইকবালের বিদায়কে মেনে নিতে পারছেন না ৩৩ বছর বয়েসী এই পেসার। তামিমের অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।

এর আগে, চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানালেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের কথা। তার এই আকস্মিক বিদায়ের পর বিশ্বকাপ নিয়ে কিছুটা নতুন করেই ভাবতে হবে বাংলাদেশকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট