,

সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

news-image

আদালত প্রতিবেদক : সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডা. সংযুক্তা সাহার নামে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ‘মানি স্যুট’ মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে মামলাটি দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন। তিনি জানান, সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি বাবদ আইন অনুযায়ী সর্বোচ্চ কোর্ট ফি জমা দিয়েছি। এখন বিবাদী সংযুক্তা সাহার বিরুদ্ধে সমন জারি করা হবে।

এর আগে গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনও সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই তার বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি শর্তাবলী লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট