,

মা হলেন অীভনেত্রী সানা খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে জনপ্রিয় অীভনেত্রী ছিলেন সানা খান। কিন্তু ধর্মের টানে ২০২০ সালের অক্টোবরে বলিউড ছেড়ে দেন এই অভিনেত্রী। সে বছর ২০ নভেম্বর আনাস সায়েদকে বিয়ে করেন তিনি।

এবার তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সাবেক এই অভিনেত্রী ও তার স্বামী আনাস সায়েদ বুধবার (৫ জুলাই) ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে পুত্র সন্তান জন্মের খবর জানান। এই দম্পতি যৌথভাবে খুশির খবর ঘোষণা করে পোস্টটি শেয়ার করেছেন।

পবিত্র কুরআনের আয়াত থাকা ওই পোস্টের ক্যাপশনে লেখেন, আমাদের সন্তানের জন্য যেন আমরা আমাদের সেরাটা দিতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। আল্লাহর উপহার, আমাদের আরও ভালো হতে হবে। আপনাদের এই ভালোবাসা, দোয়া আমাদের এই যাত্রাপথকে আরও সমৃদ্ধ করেছে। সকলকে ধন্যবাদ।

ওই পোস্টের ভিডিওতে লেখা ছিল, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামালাইকুম। আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। পরে, নির্ধারিত ভাগ্যকে সম্পন্ন ও সহজ করেছেন। যখন আল্লাহ তাআলা দেন খুশি ও মুসারত সহকারে দেন। আল্লাহ তাআলা আমাদের একটি পুত্র সন্তান দিয়েছেন।

ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা। ২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন।

২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এর পর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরো কে খিলাড়ি’র ষষ্ঠ সিজনে অংশ নিয়েছিলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না