,

পদ্মায় ভারতের পররাষ্ট্রস‌চিবের সঙ্গে বৈঠকে মাসুদ বিন মোমেন

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারকে ঢাকায় স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের (দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গ) মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমারের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই বৈঠক শুরু হয়েছে।

এর আগে, কয়েক ঘণ্টার সফরে আজ সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রস‌চিব। বঙ্গোপসাগরের দেশগুলোর বিভিন্ন খাতের কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোটের (বিমসটেক) ইস্যুতে আলোচনার জন্য তিনি ঢাকায় এসেছেন বলে জানা গেছে।

আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সৌরভ‌ কুমারকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের (দ‌ক্ষিণ এশিয়া অনু‌বিভা‌গ) মহাপ‌রিচালক র‌কিবুল হক ও ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

বৈঠকে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দুদেশের নীতিনির্ধারকরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট