,

১১ বছর পর টুইটারে ‘ফিরলেন’ জাকারবার্গ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেটার সিইও ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১১ বছরের বেশি সময় ধরে আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিষ্ক্রিয় ছিলেন। তবে শেষমেশ আজ বৃহস্পতি তিনি টুইটারে ফিরেছেন। শেয়ার করেছেন একটি মিম। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকারবার্গ যে মিমটি শেয়ার করেছে তাতে কোনো ক্যাপশন ছিল না। তাতে দেখা যাচ্ছে, স্পাইডারম্যানের পোশাক পড়া এক ব্যক্তি একই রকম আরেক স্পাইডারম্যানের পোশাক পড়া ব্যক্তির দিকে আঙ্গুল তাক করে আছেন। অপর ব্যক্তিও আগের ব্যক্তির দিকে আঙ্গুল তাক করে আছেন।

এনডিটিভি বলছে, ছবিটি ১৯৬৭ সালের স্পাইডার-ম্যান কার্টুন ডাবল আইডেন্টিটির থেকে নেওয়া। যেখানে খলনায়ক নায়কের ছদ্মবেশ ধারণ করেন।

আরও পড়ুন: টাকাতেই মিলবে ফেসবুকে ব্লু ব্যাজ

এর আগে জাকারবার্গ সবশেষ ২০১২ সালের ১৮ জানুয়ারি টুইটারে পোস্ট শেয়ার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট